আগামী দিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে: গণশিক্ষা উপদেষ্টা

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে। আপনারা শিশুদের সাথে ভালো আচরণ করুন। আনন্দের সাথে শিশুর বিকাশ

2025-04-19T20:08:49+00:00
2025-04-19T20:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী দিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে: গণশিক্ষা উপদেষ্টা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে। আপনারা শিশুদের সাথে ভালো আচরণ করুন। আনন্দের সাথে শিশুর বিকাশ ঘটে। শিশুর প্রতি সকল সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। সবার সহযোগিতা পেলে একটি প্রতিবন্ধী শিশুও সমাজে ভালোভাবে বেড়ে উঠতে পারে। 

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বিকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশে এ কথাগুলো বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন পোদ্দার। 

মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। 

এ সময় খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড.মো: শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: জয়নাল আবেদীন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের ও জেলা শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলামসহ ৪ উপজেলার এটিও, ইউআরসি ইন্সটাক্টর, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিশু শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আর্দশ বির্তক সংঘের সদস্যরা “প্রাথমিক শিক্ষকদের শিখন কার্যক্রমে অনিহা ও শিশু বান্ধব শিক্ষা প্রদ্ধতির অভাবই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পিছিয়ে পড়ছে ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে মাগুরা শিল্পকলা একাডেমীর প্রতিশ্রুতিশীল শিশুরা একক নৃত্য,দলীয় নৃত্য,আবৃত্তি,গান ও কৌতুক পরিবেশন করে। 

এর আগে শনিবার সকালে মাগুরা জেলা অডিটেরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাগুরার ৪ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy