ভিসির প্রতীকী চেয়ারে কুয়েট শিক্ষার্থীদের অগ্নিসংযোগ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভিসির পদত্যাগের এক দফা দাবির লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ভিসির

2025-04-19T20:12:34+00:00
2025-04-19T20:12:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিসির প্রতীকী চেয়ারে কুয়েট শিক্ষার্থীদের অগ্নিসংযোগ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ১৭২)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভিসির পদত্যাগের এক দফা দাবির লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ সংযোগ করেছে। 

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার পর পূর্ব নির্ধারিত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকে।

তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে দুর্বার বাংলা পাদদেশের এসে শেষ হয়। পরে তারা দুর্বার বাংলার পাদদেশের ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ করে এবং এ সময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা দুর্বার বাংলার পাদদেশে সংক্ষিপ্ত বক্তব্যে অচিরেই ভিসির পদত্যাগ দাবি করেন ও নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ঘটে যাওয়ার ঘটনার সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। পাশাপাশি তারা অচিরেই তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy