‘লুকোচুরি’ খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

‘লুকোচুরি’ খেলার সময় বিদ্যুৎতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহীর পুঠিয়া

2025-04-20T19:30:09+00:00
2025-04-20T19:30:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘লুকোচুরি’ খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৯৩)
X

‘লুকোচুরি’ খেলার সময় বিদ্যুৎতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। একপর্যায়ে তারা পাশের বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎতায়িত হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy