বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় তিন আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন–

2025-04-21T15:14:33+00:00
2025-04-21T15:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় তিন আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৩:১৪ পিএম   (ভিজিট : ৩১৮)
X

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।

রোববার দিবাগত রাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। গ্রেপ্তাররা কেউ মামলার এজাহারনামীয় আসামি নন।

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় ২নং আসামিকে তারাই ডেকে এনেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি। এর মধ্যে আল কামাল শেখ ওরফে কামাল থাকেন বিটিসিএল কলোনীতে। তার বাড়ি খুলনা তেরখাদার বিলদুড়িয়ার শেখপাড়ায়। আলভী হোসেন জুনায়েদ থাকেন বনানী মসজিদ গলিতে। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল দক্ষিণ জাহাঙ্গীরপুরে (বালুর পুকুরপাড়া)। আর আল আমিন সানি থাকেন মহাখালীর ওয়ারলেস গেট এলাকায়। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী।

তিন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ঘটনার সাক্ষী ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে ঘটনাস্থলে এই তিন সন্দেহভাজন আসামিকে উপস্থিত দেখা গেছে এবং তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালীর ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, উল্লিখিত আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত পরিচয়ের পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy