কবরের পাশেই মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

কবরের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় খায়রুন আক্তার নাহার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই

2025-04-21T18:39:36+00:00
2025-04-21T18:39:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কবরের পাশেই মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ২৪৮)
X

কবরের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় খায়রুন আক্তার নাহার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধূ পরিবারের দাবি, দীর্ঘদিন সন্তান না হওয়াকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

আজ সোমবার (২১ এপ্রিল) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার তাজমুল হকের স্ত্রী এবং একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান খায়রুন আক্তার। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। বাড়ির পাশের একটি স্থানে তার জুতা পড়ে থাকতে দেখে সেখান থেকে অনুসরণ করে পুরোনো কবরস্থানে গিয়ে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। মরদেহের ওপর শুকনো পাতার স্তর দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছিল।

নিহত গৃহবধূর স্বজনরা জানান, সাত বছর আগে পারিবারিকভাবে খায়রুন আক্তারের সঙ্গে বিয়ে হয় তাজমুল হকের। বিয়ের পর থেকে সন্তান না হওয়ায় তার ওপর বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। এই নির্যাতনের সঙ্গে তার স্বামী তাজমুল হক, শাশুড়ি দরিফন বেগম এবং চাচিশাশুড়ি দুলালি বেগম জড়িত বলে অভিযোগ নিহতের পরিবারের। খায়রুন আক্তারের পরিবারের ধারণা তার স্বামী পাঁচ দিন আগে কাজের সুবাদে কুমিল্লায় যান। এরই মধ্যে একদিন বাড়িতে এসে খায়রুনকে হত্যা করে আবারও কুমিল্লায় চলে গেছেন।

অভিযোগ অস্বীকার করে শাশুড়ি দরিফন বেগম বলেন, আমি আর আমার মেয়ের জামাই সকালে মরিচখেতে ছিলাম। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানি না। আগে ঝগড়া হতো, তবে গত দুই মাস কোনো ঝগড়া হয়নি।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy