ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার তাতালপুর বিএম রোড সংলগ্ন একটি ধানখেত থেকে অটোরিকশা চালক আব্দুল লতিফের (৫০) মরদেহ উদ্ধার করেছে

2025-04-21T19:21:02+00:00
2025-04-21T19:21:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ৩০৯)
X

শেরপুর সদর উপজেলার তাতালপুর বিএম রোড সংলগ্ন একটি ধানখেত থেকে অটোরিকশা চালক আব্দুল লতিফের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (২১ এপ্রিল) স্থানীয়রা ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুল লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে আব্দুল লতিফ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। সোমবার সকালে স্থানীয়রা ধানখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি এবং নিহতের ছেলে মনিরুজ্জামান তার বাবার মরদেহ শনাক্ত করেন।

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy