পারভেজ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা

2025-04-21T20:15:45+00:00
2025-04-21T20:15:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পারভেজ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জুবায়ের হোসেন হীরক, সদস্য সচিব জুলফিকার আলি, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব নবীর হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ ও সদস্য সচিব রাব্বিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের অকুতোভয় সৈনিক পারভেজের হত্যার নেপথ্যে থাকা দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডকে গণতান্ত্রিক আন্দোলন দমন করার হীন অপচেষ্টা বলে আখ্যা দেন।

এই ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

ঘোষিত কর্মসূচি: আগামী ২১ এপ্রিল ২০২৫, সোমবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তারা সকল ইউনিটকে উক্ত কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy