ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নৃশংসভাবে

2025-04-21T20:45:15+00:00
2025-04-21T20:45:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১২৫)
X

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে গলাচিপা সরকারি কলেজের মূল ফটকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

এসময় মানববন্ধন কর্মসূচিতে কালোব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পারভেজ হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুশফিকুর রহমান সাইফুল, যুগ্ম-আহ্বায়ক তাইম ইসলাম বাপ্পি, গাজী শফিকুল ইসলাম, সদস্য নাঈম হোসেন এবং গলাচিপা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসান।

বক্তারা অবিলম্বে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত ও নির্মম। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy