‘শ্রীমঙ্গলে হাঁস খাওয়ার সময় বিশালাকৃতির অজগর উদ্ধার’

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নওয়াগাঁও দেবপাড়ায় হাঁস খাওয়ার সময় একটি বিশালাকৃতির অজগর সাপ ধরা পড়েছে।আজ সোমবার (২১ এপ্রিল)

2025-04-21T21:08:49+00:00
2025-04-21T21:08:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘শ্রীমঙ্গলে হাঁস খাওয়ার সময় বিশালাকৃতির অজগর উদ্ধার’
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ৩১২)
X

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নওয়াগাঁও দেবপাড়ায় হাঁস  খাওয়ার সময় একটি বিশালাকৃতির অজগর সাপ ধরা পড়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নওয়াগাঁও দেবপাড়ার একটি পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশণের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ দুপুরে ধনাই মিয়ার পরিবারের সদস্যরা পুকুরপাড়ে হাঁসের অস্বাভাবিক আওয়াজ শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, একটি বিশালাকৃতির অজগর সাপ তাদের একটি হাঁসকে ধরে খেয়ে ফেলছে। আতঙ্কিত হয়ে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সেলফোনে খবর দেন। 

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অজগরটি ইতোমধ্যে হাঁসটিকে খেয়ে ফেলেছে। পরে সজল দেব পুকুর থেকে সাপটিকে  উদ্ধার করে বিকেল ৪টার দিকে বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে  হস্তান্তর করেন।

বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, আজ সন্ধ্যার পুর্বে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করে দেয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy