কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ৩১জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা

2025-04-21T21:29:04+00:00
2025-04-21T21:29:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ৩১জন গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:২৯ পিএম   (ভিজিট : ২৪৯)
X

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামী। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ  জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের 'নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় ৭জন, রাজারহাট থানায় ২জন, উলিপুর থানায় ৩জন, নাগেশ্বরী থানায় ১জন।

এছাড়াও ফুলবাড়ী থানায় ৪জন, ভূরুঙ্গামারী থানায় ৫জন, চিলমারী থানায় ২জন, রাজিবপুর থানায় ২জন, রৌমারী থানায় ১জন, কচাকাটা থানায় ২জন ও ঢুষমারা থানায় ২জন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশ মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বলেন, চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy