এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষকের যৌন হয়রানি, অতঃপর...

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

নড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল

2025-04-22T15:03:18+00:00
2025-04-22T15:03:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষকের যৌন হয়রানি, অতঃপর...
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:০৩ পিএম   (ভিজিট : ২৮৭)
X

নড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত জুলহাস উদ্দিন পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানিকে বরদাশত করা হবে না।

পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাস উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy