খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারের পিপরাইল গ্রামে সুমন মোল্লা (৩২) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে

2025-04-22T18:26:25+00:00
2025-04-22T18:26:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:২৬ পিএম   (ভিজিট : ৭৬২)
X

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারের পিপরাইল গ্রামে সুমন মোল্লা (৩২) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১ টা ৪০ মিনিটে নিজ মোটরসাইকেল নিয়ে জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পিপরাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে এক যুবক তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ করে বের হয়ে যায়। 

এসময় সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়ার গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোষ্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy