ঝটিকা মিছিল করায় খুলনায় আ.লীগের ৪৯ নেতাকর্মী গ্রেফতার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

গত ২০ এপ্রিল খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল

2025-04-23T19:51:32+00:00
2025-04-23T19:51:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝটিকা মিছিল করায় খুলনায় আ.লীগের ৪৯ নেতাকর্মী গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৪০)
X

গত ২০ এপ্রিল খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। 

ইতোমধ্যে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। হরিণটানা থানা পুলিশ ২২ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করে আরো ৪ জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হচ্ছে জাহাঙ্গীর ফরাজী (৪৫), জিল্লুর রহমান রানা (৪০), আব্দুল্লাহ আল মামুন (৩৩) এবং আবুল খান (৬০)।

কেএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব জানান, মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 

আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy