নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছে

2025-04-23T19:55:29+00:00
2025-04-23T19:55:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩৯২)
X

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান।

বুধবার (২৩ এপ্রিল) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মহাসড়কে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে লং মার্চ টু জজকোর্ট কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, সম্প্রতি আরটিভিসহ বিভিন্ন টেলিভিশনে লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহনের ভিডিও প্রকাশিত হয়। সেই অপরাধে অভিযুক্ত নাজির ইয়াসিন আরাফাতকে সাময়িক বরখাস্ত করে আদালত কর্তৃপক্ষ। এরপর নিজের অপরাধকে আড়াল করতে কতিপয় অসাধু ব্যাক্তির যোগসাজশে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মাইকিং করে প্রকৃত সাংবাদিকদের জঘন্যভাবে অপমান করার অপচেষ্টা চালান। এরপরেই লালমনিরহাটের সাধারণ মানুষ ফু্ঁসে উঠে। ওই অভিযুক্ত নাজিরের স্থায়ী বরখাস্তের দাবি ও তাকে আইনের আওতায় আনার জন্য লালমনিরহাটের সাধারণ মানুষ সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy