পি‌রোজপু‌রে চালককে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে এমদাদুল ফরাজী (৩০) নামের এক মোটরসাইকেল চালককে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন

2025-04-23T20:05:19+00:00
2025-04-23T20:05:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে চালককে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ২১৫)
X

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে এমদাদুল ফরাজী (৩০) নামের এক মোটরসাইকেল চালককে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন— পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)। ‎নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মার্চ জেলার ভাণ্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজীর ভাড়ায়চালিত মোটরসাইকেল আসামিরা মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর এলাকা থেকে চালকসহ ভাড়া করে ভাণ্ডারিয়ার চরখালী এলাকায় নিয়ে আসে। সেখানে থেকে আসামিরা মোটরসাইকেলযোগে ভাণ্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

ঘটনার পরদিন ২০০৮ সালের ৪ মার্চ নিহত এমদাদুল ফরাজীর বাবা খান জাহান আলী আসামিদের নাম উল্লেখ করে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল ভাণ্ডারিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন দুইজন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পালাতক ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy