জঙ্গলে থেকে মিলল যুবকের গলাকাটা মরদেহ

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

জমির পাশের একটি জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল

2025-04-24T15:24:56+00:00
2025-04-24T15:24:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জঙ্গলে থেকে মিলল যুবকের গলাকাটা মরদেহ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৩৫)
X

জমির পাশের একটি জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে মাদারীপুরে জেলার শিবচর উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদার কান্দী গ্রামের দাদন চোকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy