‘নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না’

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) নারী কমিশনের রিপোর্ট

2025-04-25T18:57:26+00:00
2025-04-25T18:57:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না’
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২৭০)
X

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) নারী কমিশনের রিপোর্ট প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বুকের তাজা রক্ত দিয়ে হলেও রুখবো ইনশাআল্লাহ। 

তিনি বলেন- ইসলামে বিবাহ বহির্ভূতভাবে যৌনাচারের কোন সুযোগ নেই। পশ্চিমা দুনিয়ার অবাধ উলঙ্গ সংস্কৃতির প্রভাবে তাদের এদেশীয় এজেন্টরা কুটকৌশলে পতিতাবৃত্তির স্বীকৃতি এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়ার চক্রান্ত করছে। এদেশের শতকরা নব্বই ভাগ ইসলামি জনতা এ ধরণের অপতৎপরতা রুখে দিবে। ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন- “ধান ভানতে শীবের গীত” গাওয়ার মত নারীদের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির প্রস্তাব পাশ কাটিয়ে বিবাহ বহির্ভূত যেীনাচারের স্বীকৃতির প্রস্তাব এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়া খুবই দুঃখজনক।

তিনি প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন- অবিলম্বে নারী সংস্কার কমিশনের এ বিতর্কিত প্রস্তাবনা বাতিল করান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে ইসলাম বিরোধী অপতৎপড়তা রোধ করা হবে।

তিনি সকল ইসলামি সমমনা দল ও গোষ্ঠীকে বিতর্কিত এ নারী সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে সোচ্চার হতে উদাত্ত আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy