যশোরে ইট ভাটার শ্রমিককে ধর্ষণ অভিযুক্ত ২ ধর্ষক আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের চাচড়ার বাগেরহাট এলাকার ইটভাটার নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর

2025-04-25T19:58:00+00:00
2025-04-25T20:01:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ইট ভাটার শ্রমিককে ধর্ষণ অভিযুক্ত ২ ধর্ষক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:৫৮ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৫ ৮:০১ পিএম  (ভিজিট : ২৩০)
X

যশোরের চাচড়ার বাগেরহাট এলাকার ইটভাটার নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে উক্ত এলাকার একটি ইটভাটায়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। 

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার চাচড়া তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ৪/৫ মাস ধরে ওই নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করছেন। ভাটা সংলগ্ন একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাক শ্রমিক । ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে।

শুক্রবার ভোর রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় রাব্বি হোসেন সহযোগিতা করে। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী। তাদের সহায়তায় কোতয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy