রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আরও একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম

2025-04-26T14:39:20+00:00
2025-04-26T14:47:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২:৩৯ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৫ ২:৪৭ পিএম  (ভিজিট : ২৭৪)
X

সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আরও একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর  পশ্চিম মনাইরটেক নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সিএনজি করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসহাক জানান, সকালে রাঙামটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে পাঁচ জনের নিহতের খবর পাওয়া গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy