আড়িয়াল বিলে ‘ধান কাটলেন’ দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জাতীয়

আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও

2025-04-26T18:42:05+00:00
2025-04-26T18:46:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়িয়াল বিলে ‘ধান কাটলেন’ দুই উপদেষ্টা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৪২ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৫ ৬:৪৬ পিএম  (ভিজিট : ৩৩৯)
X

আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তারা সেখানে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে তারা মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলার শ্রীধরপুরে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আড়িয়াল বিল পরিদর্শন করেন।

ধান কাটা কার্যক্রম শেষে উপদেষ্টারা কৃষকদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা ও বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। এজন্য এখানে চেকপোস্ট বসানো হবে।

তিনি আরও বলেন, আড়িয়াল বিলে কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণ করা হবে। তবে যেখানেই সরকারি কলকারখানা, সেখানেই দুর্নীতি শুরু হয়। তাই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত এসময় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy