সাভারে অজ্ঞাত নারীকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বাঁশঝাড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার মুখমণ্ডল রাসায়নিক

2025-04-26T18:57:03+00:00
2025-04-26T18:57:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে অজ্ঞাত নারীকে ধর্ষণের পর হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৭৭৭)
X

বাঁশঝাড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার মুখমণ্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে। 

গতকাল বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গার্মেন্টসের পেছনে বাঁশঝাড়ে অর্ধনগ্ন অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। 

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। গতকাল রাতে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখমণ্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে এবং অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy