মে মাসে টানা ৩ দিন করে দুইবার ছুটি!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।সরকারি

2025-04-26T19:11:35+00:00
2025-04-26T19:11:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মে মাসে টানা ৩ দিন করে দুইবার ছুটি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ২৩২)
X

ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১ মে (বৃহস্পতিবার) মে দিবসের (আন্তর্জাতিক শ্রমিক দিবস) সরকারি ছুটি। এর পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে একসঙ্গে তিন দিনের ছুটি মিলছে।

অন্যদিকে, মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

অন্তর্বর্তী সরকার গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। ওই ৫ দিনের সঙ্গে এবার নির্বাহী আদেশে আরও একদিন (৩ এপ্রিল) ছুটি দেওয়া হয়। ফলে সরকারি ছুটি হয় ৬ দিন। এর সঙ্গে যুক্ত হয় মোট ৩ দিনের সাপ্তাহিক ছুটি। এভাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি মেলে সরকারি চাকরিজীবীদের।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy