সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করে সন্তানরা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলেমেয়েদের বিরুদ্ধে। আহত বাবার নাম আব্দুর রহিম (৭০)।রোববার

2025-04-27T20:33:54+00:00
2025-04-27T20:33:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করে সন্তানরা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৯৯)
X

জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলেমেয়েদের বিরুদ্ধে। আহত বাবার নাম আব্দুর রহিম (৭০)।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান।

জানা যায়, আব্দুর রহিমকে মারধর করা সন্তানরা হলেন জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে আব্দুর রহিমকে সম্পত্তি লিখে দিতে চাপ দিয়ে আসছিলেন তার সন্তানরা। তবে তিনি তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তার ওপর আক্রমণ করেন সন্তানরা। তারা তাকে বেধড়ক মারধর করেন। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy