বাসায় ঢুকে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামের মো. রুবেল মিয়া (৩৬) প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫

2025-04-28T16:46:07+00:00
2025-04-28T16:46:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসায় ঢুকে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামের মো. রুবেল মিয়া (৩৬) প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ এপ্রিল) রাতে গাজিপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

তিনি ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে ও  ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় কাপাসিয়া থানায় ১২ জনের নামে একটি হত্যা মামলা করেছেন নিহতের মা ফাতেমা বেগম।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে রুবেল মিয়া বারাব গুচ্ছগ্রামে তার বসত বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে এগারটার দিকে একই এলাকার তানভির, মাহমুদুল ও মতিউরের নেতৃত্বে ১৫-১৬ জন সন্ত্রাসী তার ঘরে ঢুকে এলোপাথারি পিটাতে থাকে। এ সময় রুবেলের স্ত্রী রোকসানা, মা ফাতেমা ও ছেলে নয়ন বাধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। 

পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় চিকিৎসক দিয়ে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শুক্রবার সকালে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

রুবেলের ছেলে নয়ন দাবি করেন, তার পিতাকে যারা পিটিয়ে হত্যা করেছেন, তাদের অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের লোক।

রুবেলের মা ফাতেমা জানান, অসহায় নাতি ও ছেলের স্ত্রীকে নিয়ে এখন কীভাবে তার সংসার চলবে তা জানেন না। সংসারে উপার্জনকারী একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক জানান, এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত আসামি জিহাদ হোসেন মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy