শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি নিয়ে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে ফানসা বাংলাদেশ ও অন্যান্য নেটওয়ার্কের সাথে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি

2025-04-28T19:41:25+00:00
2025-04-28T19:41:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি নিয়ে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৭৬)
X

শ্রীমঙ্গলে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে ফানসা বাংলাদেশ ও অন্যান্য নেটওয়ার্কের সাথে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে আজ সোমবার সকাল ১১ টায় মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

মতবিনিময় সভায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বকারি মো. আরমান খান।

পরে মুক্ত আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গলের স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক ও আইডিয়া প্রকল্পের ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার প্রমুখ।

'রাইজিং ফর রাইটস ফর স্ট্রেংদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক টু এচিভস এসডিজি-৬' এ প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভায় সাংবাদিক, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহন করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy