মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসা খাতুন (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল সকাল ১১টার

2025-04-28T19:54:15+00:00
2025-04-28T19:54:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১২৮)
X

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসা খাতুন (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলার লাউকুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অভয়নগর উপজেলার গাবুখালি গ্রামের হবিবর মোল্লার ছেলে রাজু মোল্লা (৩০) পরিবারসহ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা গ্রামের আবু তালেবের (৭৫) বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।

সকালে রাজু মোল্লার মেয়ে রাইসা খাতুন বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক আর্থিং তারে হাত দিলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। শিশুটির মা সালমা খাতুন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা রাইসাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাইজাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে শিশুটির মৃতদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় অভয়নগর থানায় একটি সাধারণ জিডি ও অপমৃত্যু মামলা হয়েছে হলে ডিউটি অফিসার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy