গরুচোরের দাপটে বিপর্যস্ত কালীগঞ্জের খামারিরা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির ঘটনা যেন এখন নিত্যদিনের খবর হয়ে উঠেছে। চুরি রোধে প্রশাসনের নানা উদ্যোগ, পিকআপ জব্দ,

2025-04-28T20:16:31+00:00
2025-04-28T20:16:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গরুচোরের দাপটে বিপর্যস্ত কালীগঞ্জের খামারিরা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ১৭০)
X

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির ঘটনা যেন এখন নিত্যদিনের খবর হয়ে উঠেছে। চুরি রোধে প্রশাসনের নানা উদ্যোগ, পিকআপ জব্দ, চোর আটক – এসবের পরও থামছে না গরু চুরি। 

সর্বশেষ রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামে সোহান শেখের বাড়ি থেকে চুরি হয় দুটি গাভী। সোহান শেখের মতো অসংখ্য খামারি ও কৃষক গরুর লালন-পালনে আজ চরম ঝুঁকিতে রয়েছেন।

ভুক্তভোগী সোহান শেখ বলেন, পুলিশ গরু উদ্ধার করে, চোর ধরে, কিন্তু গরু চুরি বন্ধ হয় না।সাংবাদিকদের বলেও লাভ হয় না।

এলাকাবাসী জানান, রাত জেগে গরু পাহারা দিতে হয়। গরু লালন-পালন এখন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। চোর ধরা পড়লেও আইনি প্রক্রিয়া বা শাস্তির ভয় নেই বলেই বারবার চুরি হচ্ছে।

তারো আরো জানান, এখন পুলিশের পাশাপাশি স্থানীয় কৃষক ও খামারিদের কেও নিজস্ব ব্যবস্থাপনায় গরু চোর প্রতিরোধ কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তাহলে কিছুটা হলেও  হয়তো গরু চোর রোধ হবে বলে তারা মনে করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, যেসব এলাকায় গরু চুরির প্রবণতা বেশি, সেখানে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সম্প্রতি অভিযান চালিয়ে গরু উদ্ধার, পিকআপ জব্দ ও চোর আটক করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy