নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে

2025-04-28T20:18:38+00:00
2025-04-28T20:18:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ১২৫)
X

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি নড়াইলের আয়োজনে  জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি নড়াইলের চেয়ারম্যান শারমিন নিগার।

পরে ঐ স্থান থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্যের উপর  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার  (সিনিয়র সহকারি জজ) মোহনা আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ তারিকুজ্জামান লিটু, পিপি অ্যাডঃ আব্দুল হক, বিচারক, আইনজীবি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy