মানিকগঞ্জে ইয়াবাসবহ স্বেচ্ছাসেবক দলনেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, যাদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা।গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার

2025-04-28T22:07:18+00:00
2025-04-28T22:07:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ইয়াবাসবহ স্বেচ্ছাসেবক দলনেতা আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০৭ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, যাদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা।

গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের সাকুচিয়া থেকে ৯০টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান।

গ্রেপ্তার হলেন- উপজেলার চালা ইউনিয়নের বলর্দী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজিব (২৮), কুন্দুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহবুব আলম শুভ (৩৫), চালা গ্রামের সাদেক খন্দকারের ছেলে খন্দকার রফিকুল ইসলাম ওরফে রফিক দরবেশ (৫৬) ও ইজদিয়া গ্রামের আদমউদ্দিনের ছেলে হরিরামপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্য়ক মো. হারুন (৩৫)।

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান বলেন, “আটক হওয়ার বিষয়টি শুনেছি। দলের কেউ বিতর্কিত কাজ করে থাকলে কোনো ছাড় নয়। দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, হরিরামপুরের সাকুচিয়া থেকে ডিবি পুলিশ চারজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy