রাজধানীতে বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার

2025-04-29T17:54:30+00:00
2025-04-29T19:09:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৪ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৫ ৭:০৯ পিএম  (ভিজিট : ২৯১)
X

রাজধানীর শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে তাকে বাসাবো থেকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। গত শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী নামে এক ব্যক্তি চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করে। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy