অভিনেতা সিদ্দিককে গণপিটুনির পর থানায় দিলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

সাবেক আওয়ামী এমপি প্রার্থী কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মেরে পুলিশে সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার ছাত্রদলের নেতাকর্মীরা।আজ মঙ্গলবার

2025-04-29T18:19:55+00:00
2025-04-29T18:35:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিনেতা সিদ্দিককে গণপিটুনির পর থানায় দিলো ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:১৯ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৫ ৬:৩৫ পিএম  (ভিজিট : ৫৫৬)
X

সাবেক আওয়ামী এমপি প্রার্থী কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মেরে পুলিশে সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার ছাত্রদলের নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। 

রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল ৪টার পরে এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে রমনা থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। 

সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি অপারেশনস আতিকুল আলম।

এর আগে গত ২৪ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার নিজ বাড়ি দেলোয়ার টাওয়ারে অবস্থান করছিলেন অভিনেতা সিদ্দিক। ওই দিন সন্ধ্যায় এক বন্ধুসহ কথিত দুলাভাইয়ের বাড়িতে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ খবর পেয়ে তাকে আটকের জন্য বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এদিকে বাড়ির সামনে অনেক লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বন্ধু ও তার দুলাভাই সিদ্দিককে দ্রুত পালানোর পরামর্শ দেয়। তাদের পরামর্শে সিদ্দিক কৌশলে পালিয়ে যায়। 

কিছুক্ষণ পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি টের পাওয়ার পর বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে তারা দেখতে পান স্থানীয় অধিবাসী এবং সিদ্দিকের কথিত দুলাভাই জামিল আহম্মেদ তাকে গাড়িতে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর বিএনপির নেতাকর্মীরা দলবল নিয়ে জামিল আহম্মেদের বাড়িতে হামলা চালায়। বাসায় তখন জামিল আহম্মেদ ছিলেন না।

এদিকে বাসার সামনে হই-হুল্লোড় দেখে তার ভাই আনোয়ার হোসেন কুডু বিষয়টি জানতে বাড়ির নিচে আসেন। জামিলের সাথে ভাই আনোয়ার হোসেন কুডুর চেহারার মিল থাকায় বিএনপির নেতাকর্মীরা তাকে জামিল আহম্মেদ ভেবে ব্যাপক মারপিট করে চলে যায়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়।  





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy