শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ৩১৫০ জন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ এবং ২০২৫-২৬ উৎপাদন মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার

2025-04-29T18:48:35+00:00
2025-04-29T18:48:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ৩১৫০ জন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৫১)
X

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ এবং ২০২৫-২৬ উৎপাদন মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১৫০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কর্মসুচির উদ্বোধন হয়েছে। 

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীর মাঝে বিনামূল্যে আজ মঙ্গলবার  সকাল ১১ টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।

আজ সকালে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলাউদ্দিন।

প্রসঙ্গত: শ্রীমঙ্গল উপজেলার ৩ হাজার ১৫০ জন কৃষককে বিনামুল্যে আউশ প্রণোদনা হিসেবে এসব বীজ ও সার দেয়া হচ্ছে। প্রতিজন কৃষক ডিএপি সার ১০ কেজি,  এমওপি সার ১০ কেজি ও  ৫ কেজি করে বীজ পাবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy