চালকের হাত-পা বেঁধে সয়াবিন তেলের ট্রাক লুট

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়ার পথে বগুড়ার মহাস্থান গড়ের ব্রিজ এলাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক লুট করে ডাকাতরা। পরে লুট

2025-04-29T19:44:11+00:00
2025-04-29T19:44:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চালকের হাত-পা বেঁধে সয়াবিন তেলের ট্রাক লুট
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৬০)
X

চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়ার পথে বগুড়ার মহাস্থান গড়ের ব্রিজ এলাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক লুট করে ডাকাতরা। পরে লুট করা ওই ট্রাকের চালক ও তার হেলপারকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় জয়পুরহাটের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত বিকেলের দিকে স্থানীয় এক কৃষক জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে কালাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে তাদের দুজনকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

আহত ট্রাক চালক আব্দুল মালেক (৪৫) রংপুর সদরের বাবুগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং হেলপার নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। 

জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে সয়াবিন তেলভর্তি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে আসার পথে দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড় ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫/২০ জনের একদল ডাকাত পেছন থেকে আরেকটি ফাঁকা ট্রাক নিয়ে এসে তাদের পথরোধ করে। তেলভর্তি ট্রাকে ওঠে চালক ও হেলপারকে মারপিট করে তাদের ট্রাকে ওঠিয়ে মুখে কসটেপ লাগিয়ে হাত-পা বেঁধে রাখেন। এরপর দুইটি ট্রাক তাদের নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতরা রংপুরের দিকে রওনা হন। পথে মোকামতলায় এসে ডাকাতরা রাস্তা পরিবর্তন করে জয়পুরহাটের দিকে রওনা দেয়। ট্রাকের চালক ও সহকারীকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় ধান ক্ষেতে ফেলে যায়।

সড়াইল মহল্লার কৃষক খলিলুর রহমান ধান ক্ষেতে গিয়ে তাদেরকে দেখতে পায়। তিনি জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে ঘটনাটি জানান। পরে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।  

হাসপাতালে অসুস্থ অবস্থায় চালক আব্দুল মালেক বলেন, আমাদেরকে মারপিট করেছে ডাকাতরা। রাত তিনটা থেকে আমরা দুজন ধানক্ষেতের কাদাপানির মধ্যে পড়ে আছি। মুখে টেপ লাগানো ছিল, তাই চিৎকার করতে পারিনি। অনেককে ধানক্ষেতের আঁইলে যাতায়াত করতে দেখতে পেয়েও কিছু বলতে পারিনি। ডাকাতরা ট্রাক নিয়ে কোনদিকে গেছে তাও বলতে পারি না। 

কৃষক খলিলুর রহমান বলেন, বিকেলে ধান ক্ষেতে গিয়ে ওদের দুইজনকে কাদামাখা দেখে ভেবেছিলাম দুইটা লাশ পড়ে আছে। পরে তাদের নড়াচড়া দেখে ভয়ে ৯৯৯ এ কল দিয়ে জানাই। পুলিশ এসে তাদের দুইজনকে উদ্ধার করে নিয়ে গেছে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy