খুলনায় যুবককের রহস্যজনক মৃত্যু, থানা হেফাজতে স্ত্রী

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।সোমবার

2025-04-29T20:51:02+00:00
2025-04-29T20:51:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় যুবককের রহস্যজনক মৃত্যু, থানা হেফাজতে স্ত্রী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ২৬৬)
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রাসেল রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। তিনি পশ্চিম রূপসা পাড়ের মাছের একটি আড়তে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাসেল ইশা নামের এক মেয়েকে বিয়ে করে খুলনার সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার এসআই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা না কি হত্যার শিকার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্ত্রী ইশাকে রাতে থানা হেফাজতে নিয়েছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy