‘আমাকে খোলামেলা পোশাকে দেখার এত শখ কেন’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) প্রযুক্তির কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তারকারা। ইতোমধ্যে ভারতীয় বেশ কয়েকজন অভিনেত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল

2025-04-29T21:09:57+00:00
2025-04-29T21:09:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আমাকে খোলামেলা পোশাকে দেখার এত শখ কেন’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:০৯ পিএম   (ভিজিট : ১০৯২)
X

এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) প্রযুক্তির কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তারকারা। ইতোমধ্যে ভারতীয় বেশ কয়েকজন অভিনেত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। 

ডিপফেকের শিকার হওয়া ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন— রাশমিকা, ক্যাটরিনা-কাজলদের মতো অভিনেত্রীরা। বাংলাদেশি অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটি খুব একটা শোনা যায় না। তবে এবার ডিপফেকের শিকার হয়েছেন বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। 
সামজিক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় শবনম ফারিয়াকে। ব্যক্তিগত জীবনেও তিনি প্রতিবাদী কণ্ঠ। এবার সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের ডিপফেকের ছবির শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন। 
ফেসবুক পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসায় পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না! এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে! আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই! এগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়েকটা ছবি তুলেই ফেলি!
সবশেষ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, প্রমিস করলাম, এবার বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।
অতীতেও বেশ কিছু ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। তখনও সোচ্চার হয়েছিল অভিনেত্রী।
প্রসঙ্গত, ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামায়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy