সচিবালয়ে গাড়ি প্রবেশে কড়াকড়ি, স্বরাষ্ট্রের স্টিকার ছাড়া অনুমতি নয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয়

2025-04-29T21:25:53+00:00
2025-04-29T21:25:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সচিবালয়ে গাড়ি প্রবেশে কড়াকড়ি, স্বরাষ্ট্রের স্টিকার ছাড়া অনুমতি নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩৬৪)
X

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যেসব গাড়ির স্টিকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব গাড়ির জন্য নতুন করে স্টিকার নেওয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, জননিরাপত্তা বিভাগ থেকে গত সপ্তাহে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বে ইস্যু করা গাড়ির স্টিকার (আয়তাকার) যার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব স্টিকারযুক্ত গাড়ি এবং স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তা পরিবর্তন করে বর্তমানে ইস্যুকৃত (গোলাকার) স্টিকার নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy