ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী পুরুষসহ আহত হয়েছেন কমপক্ষে

2025-04-29T21:43:03+00:00
2025-04-29T21:43:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:৪৩ পিএম   (ভিজিট : ২৭২)
X

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী পুরুষসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। উভয়পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারের দুটি দোকান ঘরের পজিশন কেনাবেচা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এ ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে কয়েক গ্রামের মাতবরদের নিয়ে এক সালিশ বৈঠক হয়। বৈঠক চলাকালে পশ্চিম আলগী গ্রামের আলী মাতবরের লোকজনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার মাতবরের লোকজনের বাগবিতণ্ডার সূত্র ধরে সংঘর্ষ বাধে।

দুই দল গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, টেঁটা, রামদা, ইট ও রেললাইনের পাথর নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে আলী মাতবরের লোকজন রেললাইন থেকে পাথর এনে দেলোয়ার মাতবরের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট শুরু করে। পরে দেলোয়ার মাতবরের লোকজন পাল্টা হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় নারী পুরুষসহ ২৪/২৫ জন লোক আহত হন। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় দেলোয়ার মাতবর দাবি করেন, আলী মাতবর ইউনিয়ন পরিষদের মেম্বার থাকাকালে হরিরহাট বাজার থেকে প্রায় ১০টা দোকানঘর দখল করে। পরে সে আস্তে আস্তে ৬/৭টি দোকান বিক্রি করে দেয়। আমাদের দুটি দোকান গোপনে পাশের এক গ্রামের লোকের কাছে বিক্রি করে দেয়, এই বিষয়ে আজকে সালিশ চলছিল। সেখানে বাগবিতণ্ডার এক পর্যায় আলী মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রসহ রেললাইন থেকে পাথর এনে আমাদের ওপর হামলা করে। তাতে আমাদের ১৫/২০ জন লোক আহত হয়। এ ছাড়াও কমপক্ষে ১০/১২  বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

সংঘর্ষের বিষয়ে আলী মাতবর দাবি করেন, আমাদের লোকজনের ওপর দেলোয়ারের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায় সংঘর্ষ লেগে যায়। তারা আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে ১০/১১ জনকে আহত করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়নের হরির হাট বাজারে দোকানের পজিশন কেনাবেচা দিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy