রাজবাড়ীতে দোকানের বারান্দায় পড়েছিল যুবকের লাশ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের

2025-04-30T18:56:35+00:00
2025-04-30T18:56:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে দোকানের বারান্দায় পড়েছিল যুবকের লাশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৯৭)
X

রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের পাবলিক হেলথ মোড়ের জামান স্টোর নামে একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রুবেল সরদার শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন বলে দাবি পুলিশের।

রুবেলের ছোট ভাই জুয়েল সরদার বলেন, আমার ভাই আগে পাবলিক হেলথ মোড়ে পান-সিগারেটের দোকান করতেন। গেল রোজার আগে তিনি তার দোকানটি বিক্রি করে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী বন্যা গত ৪ মাস ধরে তিন বছর বয়সী একমাত্র মেয়ে হুমায়রাকে নিয়ে শহরের আটাশ কলোনি এলাকায় বাবার বাড়িতে থাকেন।

তিনি আরও বলেন, আমার ভাই তার ঘরে একাই থাকতেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে আমি তাকে তার ঘরে দেখেছি। এরপর তিনি কখন বাড়ি থেকে বের হয়েছেন তা জানি না। বুধবার সকাল ৬টার দিকে আমি খবর পাই যে পাবলিক হেলথ মোড়ে জামান স্টোরের সামনে আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে।

জুয়েল সরদার বলেন, আমার ভাইয়ের মরদেহ দেখে মনে হচ্ছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার শরীরে ধুলোবালি লেগে আছে। তার সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি ভাইয়ের স্বাভাবিক মৃত্যু পাওয়া যায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা এর বিচার চাই।

রুবেলের স্ত্রী বন্যা বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর আমার স্বামী আমার বাবার বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে বাজারে যান। মেয়েকে বাজার থেকে ঘুরিয়ে খাবার কিনে দিয়ে তিনি আবার আমার কাছে দিয়ে চলে যান। এরপর সকাল ৭টার দিকে আমি খবর পাই পাবলিক হেলথ মোড়ে আমার স্বামীর মরদেহ পড়ে আছে। আমার স্বামী এর আগে স্ট্রোক করেছিলেন। তবে আজ কি কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক বলতে পারছি না।

জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহিন জানান, মঙ্গলবার ঝড়ের কারণে সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকাল ৭টার দিকে তিনি খবর পান যে, তার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় রুবেল সরদার ও তার সহযোগী নাইম ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতির ওই মামলায় জামিনে ছিলেন রুবেল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy