চাচাতো বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে হৃত্তিকা বৈরাগী (৪) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী (২২)

2025-04-30T18:58:33+00:00
2025-04-30T18:58:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাচাতো বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১১৪)
X

নড়াইলে হৃত্তিকা বৈরাগী (৪) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী (২২) কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। 

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী সদর উপজেলার বীরগ্রামের দিলীপ বৈরাগীর ছেলে। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্ব দুপুরের প্রতিদিনের ন্যায় হৃত্তিকা বৈরাগী তার কাকা দিলীপ বৈরাগীর বাড়ীতে খেলতে যায়। ঐদিন রাত হয়ে গেলেও শিশু হৃত্তিকা বৈরাগী বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা খুঁজি করে কোথাও পাইনি। পরদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে জানতে পারেন তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে যাওয়ার পরে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী তার সাথে খেলা করা অবস্থায় তাদের ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা এবং রাতের অন্ধকারে পুকুরের পাড়ের নীচে ফেলে রাখে চলে যায়। এর পরেদিন ৩০ ডিসেম্বর নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর নামে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy