পি‌রোজপু‌রে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০২৭০ টাকা সহ তুহিন হাওলাদার (২২) নামে এক

2025-04-30T20:04:41+00:00
2025-04-30T20:04:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৫৯)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০২৭০ টাকা সহ তুহিন হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেনের নির্দেশক্রমে এস আই আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ আড়াই কেজি গাঁজা এবং নগদ ১০২৭০ টাকা উদ্ধার করে এবং তুহিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তুহিন হাওলাদার ইন্দুরকানী উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এই ঘটনায় ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, মাদক একটি জাতীয় সমস্যা এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy