প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩৭ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ১১:৩৬ পিএম (ভিজিট : ৫৮৪)

X
সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত দুজন হলেন সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
সম্প্রতি সলঙ্গায় নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সেদিন বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সলঙ্গা থানা আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তামান্না ইয়াসমিন বলেন, ধর্ষণ মামলায় বিকেলে বাবা-ছেলেকে আদালতে হাজির করে পুলিশ। পারে বিচারক মো. ওবায়দুল হক রুমি তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল। জমসের ও তার ছেলে মুক্তা নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি যেন গোপন থাকে, এ জন্য তাকে ভয়ভীতি দেখানো হতো। ভয়ে ওই কিশোরীও কাউকে কিছু বলেনি। যে কারণে এত দিন ঘটনাটি গোপন ছিল।
সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে। পরে কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে জমসের ও মুক্তার নামে পৃথক দুটি মামলা করেন।