আমার স্বামীই চায় আমি খোলামেলা পোশাক পরি: পিয়া বিপাশা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই তার। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে স্বামী ও

2025-05-01T22:33:28+00:00
2025-05-01T22:33:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমার স্বামীই চায় আমি খোলামেলা পোশাক পরি: পিয়া বিপাশা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১০:৩৩ পিএম   (ভিজিট : ১২৩৮)
X

আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই তার। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে স্বামী ও সন্তানকে ঘিরেই তার সুখের জীবন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পিয়া বিপাশা। বিদেশের মাটিতে বসেও নিজের বিভিন্ন স্থিরচিত্র সামাজিকমাধ্যমে প্রকাশ করেন তিনি। খোলামেলা পোশাকে দেখে তাকে নিয়ে সমালোচনায় মাতেন নেটিজেনরা। তবে এ নিয়ে মাথাব্যথা নেই পিয়ার। উল্টো সংবাদমাধ্যমকে জানালেন তার স্বামীই চান খোলামেলা পরুক পিয়া। 
তিনি বলেন, আমি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি। মডেলিং করছি। বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করছি। ব্যান্ডের ওরা যোগাযোগ করে। আমি ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করি। সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই। মজার ব্যাপার হচ্ছে, ছবিগুলো কখনো আমার স্বামী তুলে দেয়, কখনো মেয়েও তুলে দেয়। সম্প্রতি আমি ক্যামেরা কিনেছি। লাইটিং ও এডিটিংয়ের কৌশল শিখেছি। আমার বাসায় স্টুডিও আছে। বেশির ভাগ ছবি স্টুডিওতে ওরাই তুলে দেয়। আবার কখনো ফটোগ্রাফার তুলে দেয়। 
ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছি চার থেকে পাঁচ বছর। ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করে রেখেছি। কারণ, মানুষ আজেবাজে মন্তব্য করে। তারা বলে, কী কাপড় পরি, এসব কেমন পোজ, এসব...। তবে আমার হাজব্যান্ড অনেক খুশি। সে চায়, আমি খোলামেলা জামা পরি, এটা তার ভালো লাগে।
নিজের সব স্বপ্ন পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না। অন্যদিকে আমার জামাই বেশ হিসেবি। সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়।
২০১২ সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনে নাম লেখান। ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। এটি তার অভিষেক নাটক।
২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়া বিপাশার। এতে তার বিপরীতে অভিনয় করেন এবিএম সুমন। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সায়েম জাফর ইমামি। তারপর ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া। কিন্তু অজানা কারণে কোনো কোনো সিনেমা থেকে বাদ পড়েন; আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী।
এদিকে, ঢাকার একটি ছেলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন পিয়া বিপাশা। বিয়ের পরিকল্পনাও করেছিলেন। এ বিষয়ে পিয়াকে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে বলেছিলেন, হ্যাঁ একজনের সঙ্গে প্রেম ছিল। কিন্তু তার সঙ্গে মতের মিল হয়নি, তাই প্রেম টেকেনি। তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy