স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কেটে দিলো দুর্বৃত্তরা

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে ধারালো

2025-05-02T19:27:39+00:00
2025-05-02T19:27:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কেটে দিলো দুর্বৃত্তরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৮৬)
X

হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েও আহত করেছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরীর বুধপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাসমত আলী। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকরকে বিশ্বাস জানান, হাসান আলীর ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কবজির রগ কেটে গেছে। এ ছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy