নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার বড়গাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৩

2025-05-03T18:37:22+00:00
2025-05-03T18:37:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৫৩)
X

নড়াইল সদর উপজেলার বড়গাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৩ মে) সকাল ১০ টার দিকে সদর উপজেলার শুভারঘোষ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হোসাইন বড়গাতি গ্রামের রমজান শেখের ছেলে এবং শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে হোসাইন দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধান পরিবহনের একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy