মানবিক করিডোর নিয়ে ‘কানামাছি’ খেলছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডোর’ নিয়ে অন্তর্বর্তী সরকার কানামাছি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম

2025-05-04T14:39:58+00:00
2025-05-04T14:39:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানবিক করিডোর নিয়ে ‘কানামাছি’ খেলছে সরকার: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৯৭)
X

মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডোর’ নিয়ে অন্তর্বর্তী সরকার কানামাছি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

করিডোর নিয়ে সরকারের বক্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি। রিজভী বলেন, এমন পদক্ষেপ জনমনে সন্দেহ তৈরি করছে।

এর কিছুক্ষণ আগে, ‘মানবিক করিডোর’ নিয়ে প্রাথমিক আলোচনা হলেও সরকার এখনো কোনো চুক্তি করেনি বলে জানান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান।

তিনি বলেন,  মানবিক করিডোর নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

আজ রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন খলিলুর রহমান।

তিনি বলেন, ‘মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।’

নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে। যা কখনো কাম্য নয়।’

রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy