শার্শায় পুলিশর অভিযানে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট পরিচালনার সময় ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।আজ

2025-05-04T19:16:00+00:00
2025-05-04T19:16:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শার্শায় পুলিশর অভিযানে স্বর্ণের বারসহ যুবক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট পরিচালনার সময় ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৪ মে) বেলা ১২টার দিকে শার্শা থানার এসআই (নিঃ) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।

আটককৃত ব্যক্তির নাম শুভ ঘোষ (৩৫)। তিনি মানিকগঞ্জ জেলার শিঙ্গাইর থানার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ একে এম রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক শুভ ঘোষের প্যান্টের পকেট থেকে কস্টেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে দেখা যায়, এর ভিতরে ১০ (দশ)টি স্বর্ণের বার রয়েছে।

অভিযানের সময় নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনাস্থলে পরিদর্শন করেন। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উদ্ধার হওয়া দশটি সোনার বারের মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ একে এম রবিউল ইসলাম।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy