বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামীপন্থী শ্রমিক নেতাদের হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

2025-05-04T19:22:35+00:00
2025-05-04T19:22:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৭:২২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামীপন্থী শ্রমিক নেতাদের হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৪ মে) সকাল ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনকারীরা প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে আসেন তারা।

প্রতিবাদ সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া ও মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন দীর্ঘদিন ধরে রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছেন। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঠিকাদার মালিক সমিতির নেতাদের ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলেই আমাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অথচ প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।

আন্দোলনকারীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছেন, দোষীদের গ্রেফতার না করা হলে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন, গাসিক ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম খান, বিএনপি নেতা হাজী দুলাল, জামাল উদ্দিন, ইমান আলী সরকার, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির সহ-সভাপতি সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, যুবদল নেতা আব্দুর রহমান বাবু, সালাউদ্দিন, জসিম উদ্দিন, মাইনউদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, গাজী ইসমাইল হোসেন জনি ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রায়হান সাইফুল ইসলাম সাবু প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy