যুবককে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে গেল লাশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের কুকরাইলে রায়হান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৫ মে)

2025-05-05T15:13:29+00:00
2025-05-05T15:13:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুবককে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে গেল লাশ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৩:১৩ পিএম   (ভিজিট : ৪৬৭)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের কুকরাইলে রায়হান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৫ মে) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা বাদল মিয়া বলেন,  “ভোর ৪ টার দিকে মুন্না নামে একজন আমাকে ডাকতে যায় এবং বলে আপনার ছেলেকে মেরে ফেললো। আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি। এক পর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রায়হানের রক্তাক্ত মরদেহ দেখতে পাই।”

নিহতের স্ত্রী  বলেন, “আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার  কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান করা অবস্থায় ছিলেন। এ সময় তার সাথে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।”

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলেন। এ ছাড়াও তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy