এনসিপি নেতাকে ক্ষুব্ধ জনতার ব্যাপক মারধর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারের খুরুশকুলে আল্লাওয়ালা নামে হ্যাচারিতে আলী আকবর নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। গতকাল রোববার (৪ মে) রাত

2025-05-05T16:15:03+00:00
2025-05-05T16:15:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এনসিপি নেতাকে ক্ষুব্ধ জনতার ব্যাপক মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:১৫ পিএম   (ভিজিট : ৭০১)
X

কক্সবাজারের খুরুশকুলে আল্লাওয়ালা নামে হ্যাচারিতে আলী আকবর নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। গতকাল রোববার (৪ মে) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর রাত ১টায় মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেমকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ান এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।

নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান তিনি। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক হোসাইন ও মিজান নামে দুইজনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য পুলিশ হেফাজতে ঘটনাস্থল থেকে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy