চট্টগ্রামে জিএমআইটি অফিস পরিদর্শনে সিটি মেয়র ও প্রেসক্লাব সদস্য সচিব

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত গ্রোথ মাইন্ড ইনোভেশন টিম (জিএমআইটি) এর কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.

2025-05-05T18:47:55+00:00
2025-05-05T18:47:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে জিএমআইটি অফিস পরিদর্শনে সিটি মেয়র ও প্রেসক্লাব সদস্য সচিব
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২৩৭)
X

চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত গ্রোথ মাইন্ড ইনোভেশন টিম (জিএমআইটি) এর কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি। এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম।

সিটি মেয়র প্রথমে জিএমআইটির আইটি সার্ভিস রুম পরিদর্শন করেন, যেখানে ১৭টি বিষয়ের ওপর সার্ভিস প্রদান করা হয়। এরপর তিনি ওয়েবসাইট নির্মাণ বিষয়ক ওয়ার্কশপ ঘুরে দেখেন এবং পরে কেক কাটায় অংশ নেন। এছাড়াও তিনি ফ্রিল্যান্সারদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় দেয়া বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চকবাজার আমার আবেগের জায়গা, শৈশব কেটেছে এই এলাকায়। জিএমআইটি যে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, এআই, ল্যাঙ্গুয়েজ কোর্স—সবই সময়োপযোগী উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিগগির একটি অ্যাপ চালু করবে, যেখানে নাগরিকরা এলাকার সমস্যা জানাতে পারবে।”

বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি বলেন, “জিএমআইটি চট্টগ্রামে আইটি খাতে বড় ভূমিকা রাখছে। বহু পরিবার আজ কর্মসংস্থান পেয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।”

সভাপতির বক্তব্যে জিএমআইটির চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী বলেন, “২০১৬ সালে শৈরাচারী সরকারের আমলে নানা বাধা সত্ত্বেও আমরা যাত্রা শুরু করি। ৫ আগস্টের পর আবারও শক্তভাবে এগিয়ে চলেছি। বর্তমানে অনলাইনে ২৪টি এবং অফলাইনে ৪টি কোর্স চালু রয়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমরা বেকার সমস্যা সমাধানে অবদান রাখছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমআইটির ম্যানেজিং ডিরেক্টর নাজাতুল আলম জিসান, ভাইস চেয়ারম্যান জাবেদ সিদ্দিকী নীলসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy